© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার মালিকানায় শাকিব খান, থাকবেন ম্যাচেও

শেয়ার করুন:
ঢাকার মালিকানায় শাকিব খান, থাকবেন ম্যাচেও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৮ পিএম | ০১ ডিসেম্বর, ২০২৫
এবার ঢেলে সাজানো হয়েছে বিপিএল। পুরনো দলের মধ্যে আছে শুধু ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। যে ঢাকা আবার যাত্রা শুরু করে গত মৌসুমে। শাকিব খানের হাত ধরে পায় তুমুল জনপ্রিয়তা। কিন্তু সেই শাকিবকে নিয়ে এবার মাতামাতি নেই কেন? 

বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে গুঞ্জন চাউর হয়েছে, ঢালিউড সুপারস্টার শাকিব নাকি আর ঢাকার সাথে নেই। তবে শাকিব এখনো ২০ শতাংশ মালিকানা রেখেছেন দলটির। এমনকি তার ভক্তদের জন্য সুখবর হলো- বিপিএলে ম্যাচ চলাকালেও আগের মতো দেখা যাবে তাকে।

ঢাকা ক্যাপিটালসের মালিকানা মূলত চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেডের। সেই প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার আছে শাকিবের নামে। যার হাত ধরে দলটি তাই জনপ্রিয়তা পেয়েছিল, তাকে আগামী দিনেও দেখা যাবে রাজধানীর দলটির সাথে।

বিপিএল ২০২৬ আসরের জন্য ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড: তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরি।

এসএন 

মন্তব্য করুন