‘প্রিন্স’ শাকিবের সঙ্গী অভিনেতা নাসির উদ্দিন
ছবি: সংগৃহীত
১০:৫১ এএম | ০২ ডিসেম্বর, ২০২৫
আবু হায়াত মাহমুদের প্রথম ছবি ‘প্রিন্স’ নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বড় আয়োজনে নির্মিত হবে ছবিটি। নাম ভূমিকায় আছেন শাকিব খান। তাঁর নায়িকা দুজন-তাসনিয়া ফারিণ চূড়ান্ত, পশ্চিমবঙ্গের এক অভিনেত্রীকেও পাওয়া যাবে।
গতকাল জানা গেল, ছবিতে থাকবেন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খানও। তাঁর সঙ্গে প্রযোজকের চুক্তিস্বাক্ষরের ছবি ফেসবুকে পোস্ট করে নির্মাতা জানান, শিগগিরই ‘প্রিন্স’-এর শুটিং শুরু হবে। ছবিটির চিত্রায়ণে থাকবেন ‘এনিম্যাল’ খ্যাত অমিত রায়। সবকিছু ঠিক থাকলে রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি।
টিজে/টিকে