© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পীরগঞ্জে ১৭৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেয়ার করুন:
পীরগঞ্জে ১৭৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
own-reporter-rangpur
০৩:১৮ পিএম | ১২ জানুয়ারি, ২০২০

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১ হাজার ৭৬০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম আলমগীর হোসেন ওরফে বারী মণ্ডল (৫০)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১ হাজার ৭৬০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম আলমগীর হোসেন ওরফে বারী মণ্ডল (৫০)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

গ্রেপ্তার আলমগীর হোসেন পীরগঞ্জের মিঠাপুকুর ইউনিয়নের একবারপুর দক্ষিণপাড়া গ্রামের আবু তৈয়ব মণ্ডলের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির চক্রে নেতৃত্ব দিয়ে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পীরগঞ্জের মিঠাপুকুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারস্থ মেডিকেল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ১ হাজার ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে বারী মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারী মন্ডল তার ছত্রছায়ায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য রংপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন