© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

শেয়ার করুন:
বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ০২ ডিসেম্বর, ২০২৫
বছরদুয়েক ধরেই অনেকটা আড়ালে ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। কাজ করা কমিয়ে দিয়েছেন। এরমধ্যেই আজ সোমবার সুখবর নিয়ে প্রকাশ্যে এলেন।
জানিয়েছেন, বিয়ে করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। তবে তিনি কবে বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানাননি।

সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

জানা গেছে, কনের নাম তাহসিন তামান্না।



তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।

দেশের একটি গণমাধ্যমকে পাঠানো এক খুদে বার্তায় সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে পরিচালক বলেছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় ৭ বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে। 

এসএন 

মন্তব্য করুন