© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে তিন ইভটিজারকে ২০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন:
নোয়াখালীতে তিন ইভটিজারকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতীকী ছবি

own-reporter-noakhali
০৪:২৫ পিএম | ১৩ জানুয়ারি, ২০২০

নোয়াখালীর হাতিয়া উপজেলায় তিন ইভটিজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তরা হলেন- ইয়াসিন আরাফাত (২৫), আরমান হোসেন (১৮) ও মো. রায়হান (১৮)।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় তিন ইভটিজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তরা হলেন- ইয়াসিন আরাফাত (২৫), আরমান হোসেন (১৮) ও মো. রায়হান (১৮)।

সোমবার দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে তাদের এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর এ আলম।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর এ আলম বলেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কয়েকজন বখাটে স্কুলছাত্রীদের উত্যক্ত করে বলে খবর পায়। এমন সংবাদে সোমবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় ওই তিন বখাটে কয়েকজন স্কুলছাত্রীকে উত্যক্ত করছিলো। পরে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকদের মধ্যে ইয়াসিন আরাফাতকে ১৫ হাজার টাকা, আরমান হোসেন ও মো. রায়হানের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন