© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বনাথে লেগুনার ধাক্কায় এমসি কলেজ শিক্ষার্থী নিহত

শেয়ার করুন:
বিশ্বনাথে লেগুনার ধাক্কায় এমসি কলেজ শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

own-reporter-sylhet
০৪:৫১ পিএম | ১৩ জানুয়ারি, ২০২০

সিলেটের বিশ্বনাথে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এমসি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার দিঘলী কাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা।

সিলেটের বিশ্বনাথে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এমসি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক শিক্ষার্থী।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার দিঘলী কাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা।

নিহতের নাম শোভন নন্দী (১৭)। সে দিঘলী গ্রামের শুভাষ নন্দীর ছেলে। আর আহত শিক্ষার্থীর নাম আকাশ ঘোষ (১৭)। সেও একই এলাকার বাসিন্দা। দুজনই সিলেট এমসি কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শোভন নন্দী ও আকাশ ঘোষ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। তারা কাজিবাড়ি এলাকায় পৌঁছালে একটি লেগুনা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শোভন নন্দীকে মৃত ঘোষণা করেন। আর আহত আকাশ ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়।

ওসি মো. শামীম মুসা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন