৪ বছর পর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট

দীর্ঘ ৪ বছর পর আবারও ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। আগামী বৃহস্পতিবার দু'দিনের সংক্ষিপ্ত সফরে নয়াদিল্লি পৌছাবেন প্রেসিডেন্ট পুতিন।

মূলত, দ্বীপাক্ষীক বানিজ্যিক সম্পর্ক দৃঢ় করতেই রুশ প্রেসিডেন্টের এই সফর। জোরালো সম্ভাবনা রয়েছে একটি প্রতিরক্ষা চুক্তিরও। ভারতকে গুরুত্বপূর্ণ জ্বালানী, মিসাইল সিস্টেম ও ফাইটার জেট সরবরাহ বিষয়ে বিস্তর আলোচনা করতে এ দফায় মুখোমুখি বসবেন পুতিন-মোদি।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ সিং বলেন, ভারতের অস্ত্র, প্রযুক্তির পাশাপাশি অন্যান্য বহু ক্ষেত্রে রাশিয়া দীর্ঘদিন ধরে আমাদের নির্ভরযোগ্য সহযোগী। আমারে মনে হয়না ট্রাম্পের শুল্কের হুশিয়ারির কাছে বিচলিত হয়ে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে রাশিয়াকে ফেলে যুক্তরাষ্ট্রকে বেছে নেবে ভারত।

তবে দু'দেশের সম্পর্কের মাঝে প্রধান বাধা রাশিয়ার থেকে তেল আমদানির দায়ে ভারতের উপর আরোপিত মার্কিন শুল্ক। তার সাথে রয়েছে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোয় রাশিয়ার উপর মার্কিনী ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা।ডোনাল্ড ট্রাম্পের লাগাতার হুঁশিয়ারির পরও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখে ভারত। যার জেরে গেলো অগাস্ট মাসে ভারতের উপর অন্তত ৫০ শতাংশ শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এতসব টানাপোড়েনের মধ্যেও ভাটা পড়েনি রুশ-ভারত দ্বীপাক্ষিক নির্ভরশীলতায়। ফলস্বরূপ, শুল্ক ও নিষেধাজ্ঞার বিপত্তি উপেক্ষা করে এ দফায় সফলভাবে দু'পক্ষের মাঝে প্রতিরক্ষা ও বানিজ্য চুক্তির বিষয়টি নিশ্চিত করতেই ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট পুতিন।

ভারতীয় বিমান বাহিনীর অন্যতম শক্তি, রাশিয়া নির্মিত অত্যাধুনিক ফাইটার জেট সুখোই থার্টি। ভারতীয় দুই কর্মকর্তার তথ্যের ভিত্তিতে জানা গেছে, এবার ভারতকে নিজেদের সবচেয়ে উন্নত এস ইউ-ফিফটি সেভেন ক্রয়ের প্রস্তাব দিতে যাচ্ছে রাশিয়া। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি দিল্লি।

২৩তম ভারত-রাশিয়া দ্বীপাক্ষিক বার্ষিক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করবেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রধানের সাথে আরও থাকবেন দেশটির প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান জাইবারবাঙ্ক এর প্রতিনিধিরা। এছাড়াও রুশ অস্ত্র রপ্তানীকারক প্রতিষ্ঠানের পাশাপাশি আলোচনায় আরও থাকবে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ২ জ্বালানী সংস্থার প্রধান নির্বাহীরা।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025
img
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক Dec 14, 2025
img
সুদানে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ Dec 14, 2025
img
দারিদ্র্য আর অশিক্ষা এক নয় বললেন অভিনেতা Dec 14, 2025
img
ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন Dec 14, 2025