ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় : রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও ডামি প্রার্থীরা অংশ নিলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়। তারা ভোটে অংশ নিলে জনগণ তাদের বিরুদ্ধে ভোট দেবে। এ নিয়ে অন্তর্বর্তী সরকার নমনীয়তা দেখালে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।


বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থাণে আমার ভাই আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা শহীদ হয়েছেন। দুই হাজার ভাই-বোন জীবন দিয়েছেন। শিশুরাও হাসিনার গুলি থেকে রেহাই পায়নি।
কাজেই, সেই আওয়ামী লীগের লোকজন আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।’

তিনি বলেন, তবে যেসব আওয়ামী লীগের লোকজন মানুষের সঙ্গে জুলুম করেনি, অন্যায় করেনি, অত্যাচার করেনি, তাদের সঙ্গে আমরাও কোনো জুলুম করব না। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের নামে ডামি এমপি ও আওয়ামী দোসরদের বাংলাদেশের রাজনীতিতে মেনে নেওয়া হবে না।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। ভোটের মাঠে টাকা ছিটিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের ডামি এমপিরা টাকার জোরে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবে। ভোটার ভাই-বোনেরা, আপনারা আওয়ামী লীগের ডামি প্রার্থীদের দেখামাত্রই জুতাপেটা করবেন। ঝাঁটা দিয়ে ধোলাই করবেন। এই ডামি আওয়ামী দোসররা হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল।

এর আগে বিকেল ৫টায় সদর উপজেলার হাটগোপালপুর বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন রাশেদ খান। এ সময় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025