খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর মদনগঞ্জে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মদনগঞ্জ ইসলামপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আব্দুল মতিন চাঁদপুরী। তিনি দেশের সাবেক এ প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনগণের সেবায় নিয়োজিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

দোয়ায় তিনি বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত সাবেক এ প্রধানমন্ত্রীকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েন না।

এছাড়াও, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের দোয়া করেন।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ্, কাজী মো. সেলিম, বন্দর থানার ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, আশরাফ উদ্দিন, হাজী মো. মোশারফ হোসেন, বাচ্চু মিয়া, আব্দুস সামাদ, মো. সোহেল, হাসান চৌধুরী, মিজানুর রহমান লুক্কা, মন্টু মিয়া, রাজু আহমেদ, জাবেদ মিয়া, আব্দুল্লাহ প্রমুখ।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025