© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরএমপির অভিযানে গ্রেপ্তার ২৩

শেয়ার করুন:
আরএমপির অভিযানে গ্রেপ্তার ২৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ পিএম | ০৪ ডিসেম্বর, ২০২৫
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলার ৪ জন ও অন্যান্য মামলার আসামি ১৪ জন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

এমকে/এসএন

মন্তব্য করুন