© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্লিয়ারেন্স পেলেই চলে আসবে কাতারের এয়ার অ্যাম্বুল্যান্স: ঢাকায় কাতারের দূতাবাস

শেয়ার করুন:
ক্লিয়ারেন্স পেলেই চলে আসবে কাতারের এয়ার অ্যাম্বুল্যান্স: ঢাকায় কাতারের দূতাবাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ০৪ ডিসেম্বর, ২০২৫

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসকদের ক্লিয়ারেন্স পেলেই সেটি চলে আসবে বলে জানিয়েছেন ঢাকায় কাতারের দূতাবাস। 


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার আসাদ রাহমান।


কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে এই কর্মকর্তা বলেন, কাতারের আমির এটি অ্যাপ্রুভ করেছেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য দেশটির আমিরের কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, আমরা এটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছি। তারা কবে কখন যেতে চায় সেটা জানতে চেয়েছি। এটা চিকিৎসকদের ওপর ডিপেন্ড করছে। তাদের ক্লিয়ারেন্সের ওপর ডিপেন্ড করে আমাদের ফ্লাইট চলে আসবে।

কেএন/টিকে


মন্তব্য করুন