© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রীকে উত্যক্ত করায় ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৭

শেয়ার করুন:
ছাত্রীকে উত্যক্ত করায় ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৭

প্রতীকী ছবি

own-reporter-rajshahi
০৬:২৪ পিএম | ১৭ জানুয়ারি, ২০২০

স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে রাজশাহীর মোহনপুরে ছাত্রলীগের সভাপতিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রায়ঘাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনির ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুল আলম মিঠু, আত্রাই দক্ষিণপাড়া এলাকার হোসাইন, লালোউচ পশ্চিমপাড়া এলাকার রানা হোসেন ও মাহফুজুর রহমান, টাঙ্গন কামাড়পাড়া এলাকার শফিউল, হাটরা দক্ষিণপাড়া এলাকার আরাফাত ইসলাম নাহিদ এবং বড়াইল এলাকার হারুন-অর-রশিদ।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার সকালে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়।

 

টাইমস/এসএন/আরএ

 

মন্তব্য করুন