© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসছে ‘ফ্যামিলি ম্যান’ সিজন ৪

শেয়ার করুন:
আসছে ‘ফ্যামিলি ম্যান’ সিজন ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৯ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২৫
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় কিস্তির সাফল্যের মধ্যেই এলো নতুন সুখবর। আসছে চতুর্থ সিজন এমনটা নিশ্চিত করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। 

২০২৫ সালে মুক্তি পাওয়া সিজন ৩ প্রাইম ভিডিও ইন্ডিয়ার এ বছরের সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে। চার বছর পরও দর্শকদের উত্তেজনা কমেনি; প্রথম সপ্তাহেই সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে দেয়।



এ বিষয়ে সিরিজটির নির্মাতা রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি কে বলেন, দীর্ঘ বিরতির পরও দর্শক যে এত ভালোবাসা দিয়েছে, তা তাদের জন্য বড় অনুপ্রেরণা।

এদিকে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিজন ৩-এর যেখানে গল্প থেমে ছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন। শ্রিকান্ত তিওয়ারিকে দেখা যাবে আরেকটি নতুন ও ঝুঁকিপূর্ণ মিশনে। 

শোনা যাচ্ছে, এবার গল্পের প্রধান পটভূমি হতে পারে ভারতের পশ্চিমাঞ্চল।

আগের মতোই ফিরছেন শরিব হাশমি, প্রিয়ামণিসহ মূল অভিনেতারা। 

  আরপি/টিকে

মন্তব্য করুন