© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেনবাগে তিন দোকানে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

শেয়ার করুন:
সেনবাগে তিন দোকানে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট
own-reporter-noakhali
০২:০৭ পিএম | ১৮ জানুয়ারি, ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল তিনটি দোকানের শার্টার ভেঙে অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল তিনটি দোকানের শার্টার ভেঙে অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুরের শরিয়ত উল্যার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১১টার দিকে শরিয়ত উল্যার দোকান এলাকার ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। শনিবার সকালে দোকান খুলতে এসে আয়ান ট্রেডার্স, নূর নবী স্টোর ও আজাদ ফার্মেসির শার্টার ভাঙা দেখতে পান তারা। পরে তারা দোকানগুলোতে ঢুকে অধিকাংশ মালামাল লুট করে নিয়ে যাওয়া অবস্থায় দেখতে পান।

তারা আরও জানান, ভোর চারটার দিকে বাজার থেকে সাদা রঙের একটি কাভার্ডভ্যান যেতে দেখেছে বলে স্থানীয় এক যুবক তাদের জানিয়েছেন।

তাদের দাবি, ডাকাতদল তিনটি দোকান থেকে দুধের পাউডার, চা পাতা, কনডেন্সড্, গ্যাসের সিলিন্ডার, চুলাসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

খবর নিয়ে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সেনবাগ থানার ওসি মিজানুর রহমান।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন