© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলে গণতন্ত্রের মহাসড়কে বাংলাদেশ: অ্যাটর্নি জেনারেল

শেয়ার করুন:
খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলে গণতন্ত্রের মহাসড়কে বাংলাদেশ: অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০১ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২৫
‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাথা নত করে কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে আজ বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

‎শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজ মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নির্যাতন করে খালেদা জিয়াকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব করলে তিনি দেশের কথা ভেবে দেশ ছেড়ে চলে যাননি।
‎দোয়া মাহফিলে দলের নেতাকর্মী ও মাদারাসা পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজসহ অনেকে।

এবি/টিকে

মন্তব্য করুন