© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোরহানউদ্দিনে যুবলীগ নেতা ইসমাইল বহিষ্কার

শেয়ার করুন:
বোরহানউদ্দিনে যুবলীগ নেতা ইসমাইল বহিষ্কার
district-correspondent
০৪:২৮ পিএম | ১৯ জানুয়ারি, ২০২০

ভোলার বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খানকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা যুবলীগ সভাপতি মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান।

এর আগে, গত ৮ জানুয়ারি রাতে মাদকসহ বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খানসহ ৯ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩১৩ পিস ইয়াবা ও এক কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন