© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িলে সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ৩

শেয়ার করুন:
কুড়িলে সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের ‘পিনাক্যাল ফিলিং স্টেশনে’ এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, ইঞ্জিনিয়ার মাসুদ (৬০), ইঞ্জিনিয়ার শামসুজ্জোহা (২৫) ও তেলের গাড়ির স্টাফ লুৎফর (৩০)।

ফিলিং স্টেশনটির টেকনিশিয়ান আবু জাফর জানান, শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন ধরে যায় এবং সেই আগুনে তারা তিনজন দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাসুদের শরীরের ১৫ শতাংশ, শামসুজ্জোহার ১৮ ও লুৎফরের ৭ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

কেএন/টিকে

মন্তব্য করুন