© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা: ছয়জনের যাবজ্জীবন

শেয়ার করুন:
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা: ছয়জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

own-reporter-khulna
০৫:১৯ পিএম | ২০ জানুয়ারি, ২০২০

খুলনার ব‌টিয়াঘাটায় রিপন রায় (১৯) নামে এক যুবককে হত্যার দায়ে ছয় আসা‌মিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নিরপরাধ প্রমাণিত হওয়ায় দুজনকে খালাস দেয়া হয়েছে।

খুলনার ব‌টিয়াঘাটায় রিপন রায় (১৯) নামে এক যুবককে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নিরপরাধ প্রমাণিত হওয়ায় দুজনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব‌টিয়াঘাটা উপজেলার বৃ‌ত্তি শলুয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে ম‌নিরুজ্জামান ঘরামী, পারশেমা‌রির ম‌জিদ সরদারের ছেলে হুমায়ুন সরদার, গাওঘরার আমজেদ সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার, নুর শেখের ছেলে এনামুল শেখ, খালেক শেখের ছেলে দের শেখ ও সিরাজ শেখের ছেলে পিন্টু শেখ।

আর মামলা থেকে খালাস পেয়েছেন একই এলাকার হুমায়ুন ক‌বির বাবু ও হান্নান ম‌ল্লিক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আ‌রিফ মাহমুদ লিটন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১ এপ্রিল রাতে উপজেলার গড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রায়ের ছেলে রিপন তার সিডির দোকান থেকে বাড়ি ফিরছিলেন। আসামিরা পূর্বশত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে যায়। পরদিন সকালে বৃত্তি খলশীবুনিয়া এলাকার রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ রিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

এ ঘটনায় ২ এ‌প্রিল রিপনের বাবা বা‌দী হয়ে ব‌টিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ২০ জুলাই পু‌লিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই খান মাহবুবুর রহমান আটজনের বিরুদ্ধে আদালতে চার্জ‌শিট দা‌খিল করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন