© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে যুবদল নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
সিলেটে যুবদল নেতা গ্রেপ্তার
own-reporter-sylhet
০১:৫৯ পিএম | ২১ জানুয়ারি, ২০২০

সিলেট জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর একটি দল। পরে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ফলে সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার খোজারখলা এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, মকসুদের বিরুদ্ধে ৬টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। মঙ্গলবার তাকে কোর্টে চালান দেয়া হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন