© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০০ কোটির ক্লাবে রণবীরের ‘ধুরন্ধর’

শেয়ার করুন:
১০০ কোটির ক্লাবে রণবীরের ‘ধুরন্ধর’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২৫
মুক্তির মাত্র তিন দিনেই ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটি সমালোচকদের পূর্বাভাস ভুল প্রমাণ করে বক্স অফিসে ঝড় তুলেছে।

স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে, অর্থাৎ রবিবার সিনেমাটি আয় করেছে ৪৩ কোটি রুপি। এর ফলে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপি।

এর আগে শুক্রবার ২৮ কোটি রুপির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিল ‘ধুরন্ধর’। শনিবার তার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে; কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই সিনেমার আয়।

ভারতীয় গণমাধ্যম বলছে, বড় শহরগুলোর পাশাপাশি মফস্বল এলাকাগুলোতেও সিনেমাটি দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংকে দেখা গেছে একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন।

সামাজিক মাধ্যমে রণবীরের চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা চললেও সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি কাল্পনিক চরিত্র।

এসএন 

মন্তব্য করুন