© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমরাহ পালনে সৌদি আরবের পথে ওমর সানী

শেয়ার করুন:
ওমরাহ পালনে সৌদি আরবের পথে ওমর সানী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২৫
মক্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ব্যস্ততা থেকে বিরতি নিয়ে ওমরাহ পালন করতে যাচ্ছেন এ অভিনেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিজেই জানিয়েছেন ওমর সানী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ প্রসঙ্গে তিনি একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস থেকে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতের ফ্লাইটে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন নায়ক। প্রায় দেড় মিনিটের একটি ভিডিও আপলোড করে জানান, পুরো টিম নিয়ে ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন।

 

ওমর সানী বলেন, নবীর দেশ, মানবদেহের অক্সিজেনের দেশ হচ্ছে সৌদি আরব। সেখানে পুরো টিম নিয়ে ওমরাহ পালনের জন্য যাচ্ছি। আপনারা সবাই দেয়া করবেন, আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করেন।
 
ওমর সানী আরও বলেন, বাংলাদেশে খুব শিগগিরই যেন আবার ফিরে আসতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। রেখে গেলাম বাংলাদেশকে। ফিরে পেতে চাই বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই।

এসএস/টিকে

মন্তব্য করুন