প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের বেতন পেতে উপস্থিত থাকতে হবে কর্মস্থলে
ছবি: সংগৃহীত
০১:১০ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২৫
শিক্ষক ও কর্মকর্তাদের বেতন পেতে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন ছাড়া আর কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বেতন ভাতা তুলতে পারবেন না বলেও জানানো হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত জারি করা এক আদেশে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নিজ কর্মস্থলের পরিবর্তে সংযুক্তিকৃত স্থানে দায়িত্ব পালন করলেও নিয়মিত উপস্থিত থাকেন না। কেউ কেউ ছুটি অনুমোদন ছাড়াই আইবাসের মাধ্যমে বেতন ভাতা উত্তোলন করছেন, যা সরকারের আর্থিক ক্ষতি এবং কর্মচারী শৃঙ্খলা ব্যাহত করছে।
আদেশে বলা হয়েছে, সংযুক্তিকৃত কর্মস্থলে নিয়মিত উপস্থিতির উপযুক্ত প্রত্যয়ন সাপেক্ষে বেতন ভাতা পরিশোধ করতে হবে। সংযুক্তিকৃত কোনো ব্যক্তি অনুমোদন ছাড়া অনুপস্থিত থাকলে এবং তবুও বেতন উত্তোলন করা হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়/নিয়ন্ত্রণকারী কর্মকর্তা দায়ী থাকবেন।
এসএস/টিকে