© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

শেয়ার করুন:
১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের সব মেডিকেল অনলাইন ও অফলাইনে কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন-অফলাইন কোনো ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না।

এদিকে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার আগেই সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যায় বড় ধরনের পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পূর্বে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ে ১৪টি মেডিকেলে ৩৫৫টি আসন কমানো হয়েছে এবং ৩টি মেডিকেলে ৭৫টি আসন বাড়ানো হয়েছে। সব মিলিয়ে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি।

এ ছাড়া বেসরকারি ৬৬টি মেডিকেল কলেজে কমানো হয়েছে আরও ২৯২টি আসন। ফলে বেসরকারি খাতের আসনসংখ্যা নেমে এসেছে ৬ হাজার ১টিতে।

টিজে/টিকে

মন্তব্য করুন