© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুর জেলায় হানাদারমুক্ত দিবস আজ

শেয়ার করুন:
মাদারীপুর জেলায় হানাদারমুক্ত দিবস আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ এএম | ১০ ডিসেম্বর, ২০২৫
মাদারীপুর জেলা হানাদারমুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে জেলাটিতে এসেছিল ঐতিহাসিক বিজয়, ওড়ে বিজয় পতাকা

জানা গেছে, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাক হানাদার বাহিনী মাদারীপুর ছেড়ে ফরিদপুরের উদ্দেশে চলে যাবে এমন সংবাদ পেয়ে মুক্তিবাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেন। ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর থেকে সমাদ্দার সেতুর পশ্চিমপাড় পর্যন্ত সড়কের ৪ কিলোমিটার অংশজুড়ে অবস্থান নেন মুক্তিযোদ্ধরা।

পাক হানাদার বাহিনী গোলবারুদ, অস্ত্র, রাজাকার, আলবদর, আলসামস ও মুজাহিদ বাহিনী নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দেয়। ভোরে ঘটকচর সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা তাদের ওপর আক্রমণ শুরু করেন।
তুমুল যুদ্ধ শেষে ১০ ডিসেম্বর বিকেলে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। বিজয় পতাকা উড়ে মাদারীপুরে। এ সময় শহীদ হন মাদারীপুরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু। এ যুদ্ধে ২০ পাক হানাদার সেনা নিহত হন।

মুক্তিযুদ্ধ চলাকালে খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান জানান, স্বাধীনতার ৫৪ বছরেও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতিস্তম্ভে লেখা হয়নি। পাশাপাশি আজও ১৫টি গণকবর রয়েছে অরক্ষিত।
দ্রুত শহীদ মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতিস্তম্ভে লেখার পাশাপাশি গণকবর বা বদ্ধভূমি সংরক্ষণের দাবিও জানান তিনি।

এবি/টিকে

মন্তব্য করুন