© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুন্দরবনে আটকে থাকা ৮ জেলে উদ্ধার

শেয়ার করুন:
সুন্দরবনে আটকে থাকা ৮ জেলে উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৫ পিএম | ১০ ডিসেম্বর, ২০২৫
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ বুধবার (১০ ডিসেম্বর) ভোরে খুলনার কয়রায় কোস্ট গার্ডের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে জিম্মি জেলেদের উদ্ধার করে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জাহাঙ্গীর বাহিনী খুলনার কয়রা উপজেলার শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কয়েকজন জেলেকে আটকে রেখে মুক্তিপণের চাপ দিচ্ছিল। তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা যায়নি।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, জাহাঙ্গীর বাহিনী তাদেরকে গত ৭ দিন ধরে আটকে রেখে নির্যাতন করছিল এবং মুক্তিপণ দাবি করছিল। অভিযান শেষে উদ্ধার জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান।

পিএ/টিকে

মন্তব্য করুন