© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে নিহত ১৪

শেয়ার করুন:
শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে নিহত ১৪
international-desk
০৫:০৯ পিএম | ২৫ জানুয়ারি, ২০২০

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তুরস্কে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে তুরস্কের পূর্বাঞ্চলে ওই ভূমিকম্পটি আঘাত হানে।

তুরস্কের সরকারী তথ্য অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলের এলাজিগ প্রদেশে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮। ভূমিকম্পে এলাজিগ প্রদেশের সিভরিস শহরে বেশ কিছু ভবন ধসে পড়েছে।

তুরস্কে ভূমিকম্পটির উৎপত্তি হলেও তার প্রভাবে পার্শ্ববর্তী সিরিয়া, লেবানন এবং ইরানেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

তুরস্কের জাতীয় দুর্যোগ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের ফলে এলাজিগে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া মালাতিয়ার প্রদেশে আরও ছয়জনের প্রাণ গেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন