© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গর্তটির গভীরতা প্রায় ১৫০ ফুট, শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে : ফায়ার সার্ভিস

শেয়ার করুন:
গর্তটির গভীরতা প্রায় ১৫০ ফুট, শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে : ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ১১ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।


এদিকে, ঘটনাস্থল থেকে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম।


তিনি বলেন, এত গভীর গর্ত থেকে তাৎক্ষণিক কাউকে উদ্ধার করার মত বিশ্বের কোথাও কোনো প্রযুক্তি নেই। গর্তটি প্রায় ১৫০ ফুট গভীর। নিরাপত্তার খাতিরে আমরা পাশে গর্ত করে অনুসন্ধান চালাচ্ছি। বিভিন্ন উন্নত দেশেও এত গভীরে পৌঁছাতে ৭৫-৭৮ ঘণ্টা সময় লাগে।


তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে ৩৫ ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি। এখন ৪২ ফুট পর্যন্ত নামতে পেরেছে ফায়ার সার্ভিস। আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। এখানে পদ্ধতিগত কোনো ভুল নেই।


গতকাল বুধবার দুপুর ১টার দিকে ওই গভীর গর্তে দুই বছরের একটি শিশু পড়ে যায়। এরপর থেকে তাকে উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।


পিএ/এসএন

মন্তব্য করুন