© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় মুরগির খামারে মিলল যুবকের লাশ

শেয়ার করুন:
বগুড়ায় মুরগির খামারে মিলল যুবকের লাশ

প্রতীকী ছবি

district-correspondent
০৬:১২ পিএম | ২৬ জানুয়ারি, ২০২০

বগুড়ার শেরপুর উপজেলায় মুরগির খামার থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাম বাবু রহমান (২৬)।

বগুড়ার শেরপুর উপজেলায় মুরগির খামার থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাম বাবু রহমান (২৬)।

রোববার সকালে উপজেলার কাফুড়া দক্ষিণপাড়া গ্রামের একটি খামার থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাবু রহমান ওই মুরগির খামারেই চাকরি করতেন। তার বাড়ি ওই এলাকার জয়নগর গ্রামে।

খামার মালিক আইয়ুব আলী বলেন, প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাবু খামারটির দেখভাল করতেন। রোববার সকাল নয়টা বেজে গেলেও ঘুম থেকে না ওঠায় খামারে এসে বাবুর খোঁজ করেন। একপর্যায়ে বিছানার ওপর মৃত অবস্থায় তাকে পাওয়া যায়।

নিহতের বড় ভাই মিঠু রহমান জানান, প্রায় আড়াই বছর ধরে বাবু ওই খামারে চাকরি করতেন। রাতে খামারেই ঘুমাতেন। বাবুর সঙ্গে কারও কোনো বিবাদ ছিল না। কীভাবে বাবু মারা গেলেন, তা তিনি বুঝতে পারছেন না।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার এসআই রুম্মান হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় বাবুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন