© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তফসিলকে স্বাগত জানিয়ে বরিশালে জামায়াতের মিছিল

শেয়ার করুন:
তফসিলকে স্বাগত জানিয়ে বরিশালে জামায়াতের মিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ এএম | ১২ ডিসেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় নগরীর গীর্জামহল্লা কশাই মসজিদের সামনে থেকে মিছিল বের করে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। এ সময় জামায়াত নেতৃবৃন্দরা বলেন, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করেছে। এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

পাশাপাশি নির্বাচনে জামায়াতে ইসলামী জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দরা। স্বাগত মিছিলটি বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এসএস/এসএন

মন্তব্য করুন