© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ওসমান হাদিকে সিএমএইচে নেওয়া হতে পারে’

শেয়ার করুন:
‘ওসমান হাদিকে সিএমএইচে নেওয়া হতে পারে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৫ পিএম | ১২ ডিসেম্বর, ২০২৫
শারীরিক অবস্থার উপর ভিত্তি করে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হতে পারে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাদির অস্ত্রোপচার চলছে। সরকার থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা বলা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা স্টেবল হলে সিএমএইচে নেওয়া হতে পারে।

হাদির শারীরিক অবস্থা নিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে। হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে তাকে গুলি করা হয়।

এমআর/টিকে 

মন্তব্য করুন