© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাদীর ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

শেয়ার করুন:
হাদীর ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ এএম | ১৩ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে জেলা ছাত্র শিবিরের আয়োজনে শহরের পৌরসভা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

পরে সবুজবাগ মোড় ও কাজীপাড়া হয়ে তিতাস মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি কেএম তামিম, এইচআরডি সম্পাদক ইমরান হোসাইন, সরকারি কলেজ সভাপতি মেহেদী হাসান ও সেক্রেটারি জুবায়ের ইসলাম।

পিএ/টিএ 

মন্তব্য করুন