বিএনপি ক্ষমতায় গেলে সবার উন্নয়ন হবে: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার উন্নয়ন হবে। কৃষকের যে সার, বিদ্যুৎ লাগবে তা যদি ন্যায্যমূল্যে সঠিকভাবে পৌঁছে দিতে পারি তাহলে কৃষকের উৎপাদন খরচ কম হবে এবং তা বাজারে নিয়ে যদি ন্যায্যমূল্যে বিক্রি করতে পারে তাহলে আর অভাব থাকবে না। চাল, ডাল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যদি নাগালের মধ্যে রাখতে পারি তাহলেই দেশের জনগণ শান্তিতে থাকবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতায় দোয়া মাহফিল ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ভারত এ দেশকে সহযোগিতা করেছিল, তার মানে এই নয় যে তাদের ওপর নির্ভর করতে হবে।আমাদের সন্তানরা চাকরি পায় না, তাদের লোকজন চাকরি পায়। মুক্তিযুদ্ধ করে আমরা যারা দেশকে স্বাধীন করেছি তারা মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করতে চাই না, ধর্মের নামেও দেশকে বিভাজন করতে চাই না। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে। দেশ সবার। গাজনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন মন্ডল মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
 
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম, সহসভাপতি আব্দুর রহিম ফকির, লিয়াকত আলী শেখ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, সদস্যসচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, সদস্যসচিব তারিকুল ইসলাম এনামুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্যসচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্যসচিব সাদ্দাম আরেফিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রাজিবুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলামসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি নেতারা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026