© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপু বিশ্বাস আন্তরিক, বুবলী দায়িত্বশীল : সজল

শেয়ার করুন:
অপু বিশ্বাস আন্তরিক, বুবলী দায়িত্বশীল : সজল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ পিএম | ১৩ ডিসেম্বর, ২০২৫
শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন আব্দুন নূর সজল। ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এরপর চলতি মাসের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে অভিনেতার নতুন সিনেমা ‘দুর্বার’-এর কাজ, যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে থাকছেন অপু বিশ্বাস।

‘শাপলা শালুক’ সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক।

পরিচালক ও শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, ‘তিনি অসম্ভব যত্ন নিয়ে সিনেমাটি করেছেন। শেরপুরের বর্ডার এলাকার একটি গ্রামে শুটিং করেছি। সম্প্রতি শেষ লটের শুটিং শেষ করেছি। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই কাজ করেছি।

‘শাপলা শালুক’ সিনেমার শুটিংয়ে সজল ও শবনম বুবলী

বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সজল বলেন, ‘বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি যে আমরা প্রথমবার একসঙ্গে সিনেমা করছি। বোঝাপড়াটা খুব ভালো ছিল। কাজের প্রতি সে অনেক দায়িত্বশীল।



অন্যদিকে প্রথমবার অপু বিশ্বাসের বিপরীতে কাজ করতে যাচ্ছেন সজল। ‘দুর্বার’ সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ।

সজল বলেন, ‘দুর্বার একটি থ্রিলার সিনেমা। এতে অনেক চমক আছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

‘দূর্বার’ ছবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে অপু বিশ্বাস ও সজল

অপু বিশ্বাস সম্পর্কে সজলের মন্তব্য, ‘অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন, তার অভিজ্ঞতা অনেক। চুক্তির পর আমরা রিহার্সাল করেছি। তিনি ভীষণ আন্তরিক। সংলাপ ডেলিভারি খুব ভালো বোঝেন। খুব সহযোগিতা-পরায়ণ, আর তার জানার জায়গাটা অনেক বড়।’

তিনি আরো জানান, অপু বিশ্বাসের সঙ্গে ‘দুর্বার’-এর শুটিং দিয়েই তার বছরের কাজ শেষ হবে। পাশাপাশি আরো তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সজলের ভাষায়, ‘আশা করছি, ২০২৬ সাল হবে সিনেমার বছর। তাড়াহুড়া নেই। যে চরিত্রে ভিন্নতা আছে, গল্পে নতুনত্ব আছে সেসব কাজই করতে চাই। দিন শেষে ভালো কাজ নিয়ে থাকতে চাই।’


এমকে/টিএ

মন্তব্য করুন