জাতীয় পার্টির ফাঁদে পা দেওয়া যাবে না: জাহিদুর রহমান

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি জাহিদুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। কাজেই এই জাতীয় পার্টি থেকে সাবধান! তারা এখন দরবেশ সেজে আপনাদের কাছে ভোট চাইতে আসবে। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।’

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুর রহমান বলেন, ‘এবার গুজব নয়, আগামী ২৫ ডিসেম্বর সত্যি সত্যিই তারেক রহমান দেশে আসছেন। এ আসনটি এবার আপনাদের সহায়তায় তারেক রহমানকে উপহার দেওয়া হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এ বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
 
উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু।

এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক কুলসুম বেগম, সদস্য সচিব মাহফুজা বেগম, বিএনপি নেতা ওয়ালিউর রহমান মিঠু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, ছাত্রনেতা মেজবাহুল হক সূর্য, রবিউল ইসলাম প্রমুখ। 

সমাবেশে পৌরসভা ও ১০টি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল ও মহিলা দলের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়। শেষে ঢাকায় ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026