© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী মিছিলে বন্দুকধারীর গুলি (ভিডিও)

শেয়ার করুন:
ভারতে বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী মিছিলে বন্দুকধারীর গুলি (ভিডিও)
international-desk
০৫:৪৭ পিএম | ৩০ জানুয়ারি, ২০২০

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী শিক্ষার্থীদের মিছিলে প্রকাশ্যে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সিএএ বিরোধী মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গুলি ছোড়ার সময় বন্দুকধারী চিৎকার করে বলছিলেন, ‘এই নাও তোমাদের আজাদি (মুক্তি)। দিল্লি পুলিশ জিন্দাবাদ। হিন্দুস্তান জিন্দাবাদ।

পরে রামভক্ত গোপাল নামে ওই বন্দুকধারীকে আটক করে পুলিশ। এছাড়া গুলিবিদ্ধ শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় আটক বন্দুকধারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে মিছিলের ওপর প্রকাশ্যে গুলি ছোড়ার একাধিক ভিডিও চিত্র এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন