© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তথ্য কমিশনার হলেন আবদুল মালেক

শেয়ার করুন:
তথ্য কমিশনার হলেন আবদুল মালেক
own-reporter
০৭:৩২ পিএম | ৩০ জানুয়ারি, ২০২০

তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব আবদুল মালেক। সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়ে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি

তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব আবদুল মালেক। সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়ে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, তথ্য কমিশনার হিসেবে যোগদানের তারিখ থেকে এ পদে অধিষ্ঠিত থাকাকালীন সিনিয়র সচিব পদমর্যাদায় পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন আবদুল মালেক।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবদুল মালেক এর আগে তথ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন