© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আনিস মাহমুদ

শেয়ার করুন:
ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আনিস মাহমুদ
own-reporter
০৭:৫৬ পিএম | ৩০ জানুয়ারি, ২০২০

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ।

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন আনিস মাহমুদ। তিনি এর আগে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা শামীম মোহাম্মদ আফজাল বিগত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) পদে কর্মরত ছিলেন। চাকরির মেয়াদ শেষে একই পদে দুই দফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান।

 

টাইমস/এসএন/এইচইউ

 

মন্তব্য করুন