© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল: চিকিৎসক

শেয়ার করুন:
ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল: চিকিৎসক

ছবি সংগৃহীত

own-reporter
০৩:২১ পিএম | ৩১ জানুয়ারি, ২০২০

শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিশ্ববিদ্যালয়ের নিউরোলজির অধ্যাপক আবু নছর রিজভী বলেন, আপাতত উনার অবস্থা স্টেবল। প্রেসার বেড়ে যাওয়ায় শ্বাস কষ্ট হয়েছিল। আমরা ভর্তি করে রেখেছি। হয়তো কাল রিলিজ দেব।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, শুক্রবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে মন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডি ব্লকে সিসিইউতে রেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, স্যারের অবস্থা এখন স্থিতিশীল। রক্তচাপও স্বাভাবিক হয়ে আসছে।

বিএসএমএমইউ’র উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের অসুস্থ হওয়ার বিষয়টি জানেন। প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন। ওবায়দুল কাদেরকে যদি বিদেশ পাঠানোর দরকার হয়, তবে তিনিই পাঠাবেন।

মাত্র দশ মাস আগে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। এখনো নির্দিষ্ট সময় পরপর তাকে ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়।

গত মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এই নেতা। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ১৫ মে সুস্থ অবস্থায় দেশে ফেরেন ওবায়দুল কাদের।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন