© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কালিয়াকৈরে বাসচাপায় ভ্যানচালক নিহত

শেয়ার করুন:
কালিয়াকৈরে বাসচাপায় ভ্যানচালক নিহত

প্রতীকী ছবি

own-reporter-gazipur
০৪:০৪ পিএম | ৩১ জানুয়ারি, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম মো. মফিজ উদ্দিন ফকির (৫০) শুক্রবার সকালে উপজেলার ‌মৌচাক এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম মো. মফিজ উদ্দিন ফকির (৫০)

শুক্রবার সকালে উপজেলার ‌মৌচাক এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মফিজ উদ্দিন ফকির নাটোর সদর থানার তেলকো‌পি ফ‌কিরপাড়া এলাকার মৃত হামজা ফ‌কিরের ছেলে। তিনি গাজীপুর সি‌টি করপোরেশনের কা‌শিমপুর নামাবাজার এলাকায় বাসা ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ি সালনা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আনিসুর রহমান শুভ বলেন, চন্দ্রাগামী একটি ভ্যানকে বিপরীতগামী একটি বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। পরে খবর পেয়ে পু‌লিশ মরদেহ উদ্ধার করে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন