© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর

শেয়ার করুন:
৩ দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ এএম | ১৫ ডিসেম্বর, ২০২৫
জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হবে।

গতকাল রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি সোমবার দুপুর ১২টার দিকে ডাকসুর সামনে জমায়েতের আহ্বান জানান।

কেএন/টিকে

মন্তব্য করুন