© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়া সদর থানায় পুলিশের কাছ থেকে ১০ রাউন্ড গুলি উধাও

শেয়ার করুন:
বগুড়া সদর থানায় পুলিশের কাছ থেকে ১০ রাউন্ড গুলি উধাও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৩ এএম | ১৫ ডিসেম্বর, ২০২৫
বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে শটগানের ১০ রাউন্ড গুলি উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত হারিয়ে যাওয়া ওই গুলির কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে, শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর থানার সেন্ট্রি ডিউটিতে ছিলেন কনস্টেবল অসিত কুমার। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি থানা এলাকা ত্যাগ করে সাতমাথা এলাকায় চা পান করতে যান। ওই সময় তার কাছে থাকা শটগানের ১০ রাউন্ড গুলি হারিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ভোর ৪টার দিকে ডিউটি হস্তান্তরের সময় কনস্টেবল নুরুজ্জামানকে বিষয়টি জানান অসিত কুমার। এরপর রোববার সকাল থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত গুলিগুলোর কোনো হদিস পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, সদর থানায় শটগানের গুলি নিখোঁজের ঘটনায় এখনো কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে থানার পক্ষ থেকে প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস/টিকে

মন্তব্য করুন