© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মন্দিরে তাপসীকে ছোঁয়ার চেষ্টা, আঙুল মুচড়ে দিয়েছিলেন অভিনেত্রী!

শেয়ার করুন:
মন্দিরে তাপসীকে ছোঁয়ার চেষ্টা, আঙুল মুচড়ে দিয়েছিলেন অভিনেত্রী!

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু

entertainment-desk
০৫:৫৩ পিএম | ৩১ জানুয়ারি, ২০২০

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। চলচ্চিত্রে এসে বেশ কু-অভিজ্ঞতা হয়েছে তার। এমনকি প্রথম দিকে বলিউড সিনেমায় নাম লেখিয়ে মন্দিরে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।

সম্প্রতি ভারতীয় এফএম রেডিও ‘ইশক’-কে দেয়া সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা জানান তাপসী। তবে সেখানে এও জানিয়েছেন, ঘটনার পাল্টা জবাব দিতে ছাড়েননি তাপসী।

তিনি জানান, কয়েক বছর আগে ধর্মীয় অনুষ্ঠান গুরুপূর্ণিমা উপলক্ষে পরিবারের সঙ্গে পাঞ্জাবের গুরুদুয়ারে গিয়েছিলেন তাপসী। সেদিন মন্দিরে অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই ভিড় ছিল। আর খাবারের স্টলে নড়াচড়া করার জায়গাও ছিল না। সেখানেই হঠাৎ তাপসী বুঝতে পারেন ভিড়ের মধ্যে কেউ একজন অনাকাঙ্খিতভাবে তাকে ছোঁয়ার চেষ্টা করছে।

তাপসী প্রথমে ভেবেছিলেন, প্রচণ্ড ভিড়ে হয়ত অনিচ্ছাকৃতভাবে এমনটা হচ্ছে। কিন্তু একই জিনিস বারবার ঘটায় আর চুপ থাকতে পারেননি অভিনেত্রী। ঘুরে দাঁড়িয়েই সেই যৌন হেনস্থাকারীর আঙুল ধরে মুচড়ে দিয়েছিলেন তাপসী।

ভবিষ্যতে যাতে এমন ঘৃণ্য অপরাধ আবার করতে ভাবতে হয়, সেই ব্যবস্থাও করেছিলেন তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন