© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক বিচারপতির মৃত্যু, আজ অর্ধবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্টে বিচারকাজ

শেয়ার করুন:
সাবেক বিচারপতির মৃত্যু, আজ অর্ধবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্টে বিচারকাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ এএম | ১৫ ডিসেম্বর, ২০২৫
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিন। রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (১৫ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সুপ্রিম কোর্ট বারের সাবেক এই সভাপতির জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে অ্যাডভোকেট সীমন্তী আহমেদ।

এদিকে সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে সোমবার অর্ধবেলা সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ থাকবে। এই সময়ে বসবে না চেম্বার আদালতও।

১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ এফ এম মেজবাহ উদ্দিন। পরবর্তীতে ২০০০ সালের ২৮ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। এরপর ২ বছর দায়িত্ব পালনের পর তাকে আর স্থায়ী বিচারপতি করা হয়নি।

পরবর্তীতে এ এফ এম মেজবাহ উদ্দিন আবারও আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 কেএন/টিকে


মন্তব্য করুন