© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক সিনেমায় চার তারকা

শেয়ার করুন:
এক সিনেমায় চার তারকা

ফাইল ছবি

entertainment-reporter
০৭:০৬ পিএম | ৩১ জানুয়ারি, ২০২০

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ, গায়ক-নায়ক তাহসান খান, লাক্স তারকা জাকিয়া বারী মম ও ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। তারা চারজনই এবার একসঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

সিনেমাটিতে আরিফিন শুভ ও তাহসানকে নায়ক ও মম ও সুনেরাকে নায়িকা হিসেবে দেখতে পাবে দর্শক।

ভারতীয় জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’ নির্মিত এই সিনেমার নাম ‘কন্ট্রাক্ট’।

সম্প্রতি এক ইমেইল বার্তায় জি-ফাইভ জানায়, বাংলাদেশের জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা একটি বিখ্যাত উপন্যাস থেকে এই সিনেমার গল্প নেয়া হয়েছে। সিনেমায় দেখা যাবে, একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনকে।

এই ছবিতে আরো দেখা যাবে ইরেশ যাকের ও তারিক আনাম খানকে।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের তানিম নূর এবং কলকাতার কৃষ্ণেন্দু ছোটপাধ্যায় ও পাঠ্য সরকার।

এই ব্যাপারে যোগাযোগ করা হনে নায়ক শুভ বলেন, গল্পটি বেশ চমৎকার। পছন্দও হয়েছে। তাই আপত্তি জানাইনি। তবে আনুষ্ঠানিকভাবে আমি এখনো চুক্তিবদ্ধ হয়নি।

এদিকে জানা গেছে, খুব শিগগির ঢাকায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন