সেলফি তুলতে চাইলে ভক্তদের ফিরিয়ে দিচ্ছেন সানি লিওন!
সানি লিওন
সাবেক নীল ছবির তারকা ও বর্তমান বলিউডের জনপ্রিয় নায়িকা সানি লিওন। সম্প্রতি ভয় ঢুকেছে তার মনে। আগে যেখানেই যেতেন ভক্তদের সঙ্গে হাসিমুখে সেলফি তুলতেন তিনি। তবে এখন আর সেলফি তুলতে চান না সানি লিওন।
কারণ, চীনের কারোনা ভাইরাস এখন বিশ্বজুড়ে বড় আতঙ্কের নাম। সেই আতঙ্ক ভর করেছে সানির মনেও। তাই সহজেই কারো আবদারে সাই দিচ্ছেন না তিনি। সেলফি তুলতে চেয়েও প্রায় ভক্তদের ফিরিয়ে দিচ্ছেন সানি লিওন।
ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, বুধবার একটি চলচ্চিত্রের কাজে দেশের বাইরে যাচ্ছিলেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল। বিমানবন্দরে যখন তারা হাঁটছিলেন তখন বেশ কয়েকজন ভক্ত উৎসাহ নিয়ে তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। ভক্ত যখন ছবি তুলতে সানির দিকে এগিয়ে গেলেন, সানি দ্রুত মাস্ক পরে নিজেকে সামলে নেন।
এদিকে সানি লিওন ও ড্যানিয়েলের মাস্ক পরিহিত একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই অভিনেত্রী।
ছবির ক্যাপশনে সানি লেখেন, আমরা নিরাপদে আছি, তবে আমার-আপনার চারপাশে কী ঘটছে সে সম্পর্কে অজ্ঞ থাকবেন না। সতর্ক থাকুন যেন করোনাভাইরাস আপনাকে প্রভাবিত করতে না পারে।
টাইমস/জেকে