© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিয়মের অভিযোগে সেনবাগ থানার ওসিকে অব্যাহতি

শেয়ার করুন:
নিয়মের অভিযোগে সেনবাগ থানার ওসিকে অব্যাহতি
district-correspondent
০৪:৩২ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২০

বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শনিবার সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন জানান, ওসি মিজানুরকে প্রশাসনিক কারণে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও ওসি মিজানের নামে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রশাসনিক তদন্ত চলছে।

সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি সেনবাগ উপজেলা যুবলীগ নেতা মোজ্জামেল হোসেন রাসেলকে মোবাইলে থানায় তার কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে তাকে অকথ্য ভাষায় গালাগালিসহ এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন ওসি মিজান। সেসময় ওসি আওয়ামী লীগ, যুবলীগ নিয়েও গালমন্দ করেন।

এ ঘটনার প্রতিবাদে গত ২২ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। পরে একই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন