© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪০ পিএম | ১৫ ডিসেম্বর, ২০২৫
কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ২ বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৃথক অভিযানে শিবপুর ইউনিয়ন ও কলেজ রোড এলাকার বোম্ব পট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতার হলো শিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া (৪৩) ও পৌরসভার ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবুল মিয়া ৬০।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা পূর্বের মামলায় জামিনে ছিলেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে পাঠানো হবে।

এ বিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।


ইউটি/টিএ

মন্তব্য করুন