ইউরোপকে পুতিনের কড়া হুঁশিয়ারি

রাশিয়া ইউরোপের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না, কিন্তু ইউরোপ যদি যুদ্ধ বেছে নেয় তবে মস্কো তার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৭ই ডিসেম্বর) এক বক্তব্যে তিনি পশ্চিমা নেতাদের কড়া সমালোচনা করে এ মন্তব্য করেন।

পুতিন অভিযোগ করেন, ইউরোপীয় জনগণকে রাশিয়ার কাল্পনিক জুজুর ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, "আমি বারবার বলেছি, ইউরোপীয় দেশগুলোর ওপর রাশিয়ার হামলার আশঙ্কা ডাহা মিথ্যা এবং নিছক প্রলাপ। পশ্চিমা নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণের মধ্যে এই ভীতি ও হিস্টিরিয়া তৈরি করছেন।" তিনি স্পষ্ট করেন, রাশিয়া নিজ থেকে ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না, তবে পরিস্থিতি বাধ্য করলে তারা পিছিয়ে আসবে না।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কূটনৈতিক বা সামরিক যে কোনো উপায়েই রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে। তিনি ইউক্রেনে 'নিরাপত্তা বাফার জোন' বা নিরাপত্তা বলয় সম্প্রসারণের ঘোষণা দেন। পুতিন বলেন, 'যদি প্রতিপক্ষ এবং তাদের বিদেশি পৃষ্ঠপোষকরা অর্থবহ আলোচনায় বসতে অস্বীকার করে, তবে সামরিক উপায়েই রাশিয়া তার ঐতিহাসিক ভূখণ্ড মুক্ত করবে।'

এদিকে যুদ্ধের মাঠের পরিস্থিতি নিয়ে মিশ্র খবর পাওয়া গেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ স্বীকার করেছেন যে, ইউক্রেনীয় বাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ইউক্রেন বুধবার দাবি করেছে যে তারা শহরটির ৯০ শতাংশ পুনরুদ্ধার করেছে, যা গত নভেম্বরে রাশিয়া দখল করেছিল।

বর্তমানে ক্রিমিয়া ছাড়াও দনবাসের প্রায় ৯০ শতাংশ এবং খেরসন ও জাপোরিঝঝিয়ার ৭৫ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত শান্তি চুক্তির জন্য চাপ দিলেও পুতিনের বক্তব্যে খারকিভ ও সুমিসহ বিভিন্ন ফ্রন্টে আরও অগ্রসর হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: রয়টার্স

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026