১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে জেআইসি সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য আজ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশের পর অভিযোগ গঠন করা হবে কিনা তা জানা যাবে।

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য ছিল ১৪ ডিসেম্বর। তবে কোনো আদেশ না দিয়ে আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। যদিও ওই দিন এ মামলায় গ্রেপ্তার তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

পলাতক ১০ আসামির পাঁচজনই ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিভিন্ন মেয়াদে। এর মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

বাকিরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

গত ৯ নভেম্বর গ্রেপ্তার তিন আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। চারটি কারণ (গ্রাউন্ড) দেখিয়ে এ অব্যাহতি চান তিনি। বেআইনি আটক, অপহরণ, নির্যাতন; এই তিনটি কারণ বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল। এর বাইরে আরেকটি কারণ হলো গুম রাখা। দুলুর শুনানি শেষে পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী হাসান ইমাম, আমির হোসেনসহ অন্যরা।

এ মামলায় পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে জেআইসি সেলে সরকারবিরোধী ঘরানার লোকদের কীভাবে তুলে নিয়ে গুম রেখে নির্যাতন করা হতো, সেসব ভয়াবহ বর্ণনা দেন তিনি। একইসঙ্গে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের বীভৎসতা সামনে আনেন। শুনানি শেষে ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর।

এর আগে, ২৩ নভেম্বর পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। স্বেচ্ছায় লড়তে চাইলে শেখ হাসিনার আইনজীবী হন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না। তবে শারীরিক অসুস্থতা দেখিয়ে ৩ ডিসেম্বর তা প্রত্যাহার করলে মো. আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা এ মামলার তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আসামিদের হাজিরের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ৮ অক্টোবর এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026
img
ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব Feb 02, 2026
img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026