© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভেরিফায়েড মাহি

শেয়ার করুন:
ভেরিফায়েড মাহি

মাহিয়া মাহি

entertainment-reporter
০২:৫৪ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২০

চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনেকদিন ধরে ফেসবুক বিড়ম্বনায় ছিলেন তিনি। তবে অবশেষে এবার ফেসবুক থেকেই স্বীকৃতি পেলেন তিনি।

জানা গেছে, চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক পেজটি রোববার ভেরিফায়েড হয়েছে। এতে বেজায় খুশি তিনি।

এ বিষয়ে বাংলাদেশ টাইমস-কে মাহি বলেন, এই প্রথম আমার নিজের পরিচালনার অফিশিয়াল ফ্যান পেজ ভেরিফায়েড হয়েছে। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। এখন থেকে এই পেজ থেকে ভক্তরা আমার খবর জানতে পারবেন।

হালের জনপ্রিয় এই নায়িকার যাত্রা শুরু ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ২০১২ সালে। এরপর অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসায়’।

মাহির আগেও একটি ফ্যান পেজ ছিল, যা পরিচালনা করতো জাজ মাল্টিমিডিয়া। মাহি বলেন, কিছুদিন আগে সেই ফ্যান পেজ ভেরিফায়েড হয়েছিল, যা আমার ছিল না। তবে এবার আমার নিজের ফ্যান পেজ ভেরিফায়েড হলো।

গেল ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন মাহি। ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা : দ্য লিডার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

বর্তমানে রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী’ ছবিতে কাজ করছেন মাহি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন